কমলাপুর রেলওয়ে স্টেশনে চাপাতি দেখিয়ে ভাইরাল হওয়া যুবককে আটক

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৯:৪৮:২১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ১৭৩ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

গত বুধবার রাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে চাপাতি দেখিয়ে ভাইরাল হওয়া যুবককে আটক করেছে রেল পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানা থেকে তাকে ওই চাপাতিসহ আট করা হয়।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে ঢাকা জেলা রেলওয়ে পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ওই যুবকের নাম শাহ আলী শিকদার (৩৫)। পুলিশের দাবি, যুবকটি মাদকাসক্ত। তবে, তার বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

তাকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি (ওই যুবক) দীর্ঘদিন যাবত মাদকাসক্ত। তিনি বিভিন্ন সময় নিজ এলাকাসহ জনাকীর্ণ স্থানে জনমনে ভীতি এবং ত্রাস সৃষ্টি করে আসছিলেন। বিভিন্ন অপরাধে তিনি ইতিমধ্যে কয়েক মাস জেলও খেটেছেন। ঘটনার দিন তিনি আকস্মিকভাবে কমলাপুর রেলওয়ে স্টেশনের সাত নম্বর প্লাটফর্মে শরীরে লুকানো ধারালো চাপাতি প্রকাশ্যে বের করে জনমনে ভীতির সৃষ্টি করেন।

ঘটনার পরপরই রেলওয়ে পুলিশের দুটি বিশেষ টিম তাকে আটকে রাজধানীসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

কমলাপুর রেলওয়ে স্টেশনে চাপাতি দেখিয়ে ভাইরাল হওয়া যুবককে আটক

আপডেট সময় : ০৯:৪৮:২১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫