অগ্নি দুর্ঘটনার তদন্তে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে প্রযুক্তিগত সহায়তা দিবে ইতালি

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ২১৫ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অগ্নি দুর্ঘটনার তদন্ত সক্ষমতা বাড়াতে ইতালি প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ প্রদানের আশ্বাস দিয়েছে। শনিবার (১৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত ১৬ অক্টোবর ইতালির রোমে বাংলাদেশের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি-এর মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এই আশ্বাস দেওয়া হয়।

সরানো হচ্ছে উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলো
ইতালির ইন্টেরিয়র মিনিস্টারের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে অনিয়মিত অভিবাসন, মানব পাচার, অর্থ পাচার ও আর্থিক অপরাধ প্রতিরোধ এবং অগ্নি দুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে উভয় দেশ অভিবাসন ব্যবস্থাপনা ও পাচার রোধে যৌথ নিরাপত্তা সংলাপ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং আইন প্রয়োগকারী সংস্থার যৌথ অভিযান পরিচালনার বিষয়ে সম্মত হয়েছে। এছাড়া, মানব পাচার মোকাবিলায় যৌথ টাস্ক ফোর্স গঠন, ভুক্তভোগীদের পুনর্বাসন ও বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

তাছাড়া, আর্থিক অপরাধ প্রতিরোধে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (এমএলএটি) ও প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরের প্রস্তাব করা হয়। দুই দেশের প্রতিনিধিরা এই বৈঠককে ভবিষ্যৎ সহযোগিতা ও অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

অগ্নি দুর্ঘটনার তদন্তে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে প্রযুক্তিগত সহায়তা দিবে ইতালি

আপডেট সময় : ০৭:২৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫