সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ছাত্রদলকর্মীর
দিনাজপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ০৭:২৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি : সংগৃহীত
দিনাজপুরের খানসামা উপজেলায় পানির মোটরের সংযোগ মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে ফেরদৌস আলম (২৪) নামের এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ বালাপাড়া ইউনিয়নের শিমুলতলী মহিমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত ফেরদৌস ওই এলাকার মৃত বাবলুর রহমানের ছেলে।
এক কলেজে একজনই পরীক্ষার্থী, তিনিও ফেল
মৃত ব্যক্তির পরিবার ও নিকটাত্মীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিজ বাড়িতে পানির মোটরের সংযোগ মেরামত করার সময় হঠাৎ বিদ্যুতায়িত হন ফেরদৌস। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রুবেল ইসলাম গণমাধ্যমকে বলেন, ফেরদৌস ছাত্রদলের একজন নিবেদিত কর্মী ছিলেন। তার এই অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।





















