ঢাকা-বগুড়া মহাসড়কের ৩ কিলোমিটার এলাকায় তীব্র যানজট, ভোগান্তি

সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৩৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ অংশে ৩ কিলোমিটার এলাকায় ভোররাত থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে আটকে পড়ে আছে পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন।

শুক্রবার (১৭ অক্টোবর) ভোর থেকে রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতী আন্ডারপাস থেকে কালিকাপুর পর্যন্ত যানজট শুরু হয়। এতে ঢাকা ও বগুড়ামুখী দুই লেনের গাড়ি দীর্ঘ সময় আটকে আছে।

পুলিশ জানায়, রায়গঞ্জের রয়হাটি ব্রিজে চলমান নির্মাণকাজের কারণে এক লেন দিয়ে যান চলাচল করছে। এ ছাড়া ট্রাফিক আইন অমান্য করে চালকদের বিশৃঙ্খল চলাচলের কারণেও যানজট তৈরি হয়। সকাল সাতটার দিকে রয়হাটি ব্রিজের পাশে পাথরবোঝাই একটি ট্রাক নষ্ট হয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল হয়।

ঢাকামুখী ট্রাকচালক গফুর আলী বলেন, ভোর থেকে বসে আছি। সামনে এগোতে পারছি না। কত সময় এইভাবে থাকতে হবে তাও সঠিক বলতে পারছি না।

রাষ্ট্রীয়ভাবে লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এখন যান চলাচল ধীরগতিতে চলছে। আশা করছি আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।

তিনি আরও বলেন, ব্রিজের কাজের কারণে এক লেন দিয়ে দুই দিকের গাড়ি চলায় গতি কমে যায়। ভোরে দুটি গাড়ি মুখোমুখি আটকে গেলে আমরা গিয়ে যানজট নিরসনের চেষ্টা করি। পরে সকাল সাতটার দিকে ঢাকামুখী একটি ট্রাকের চাকা ভেঙে আবারও জট তৈরি হয়।

তবে সকাল থেকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

ঢাকা-বগুড়া মহাসড়কের ৩ কিলোমিটার এলাকায় তীব্র যানজট, ভোগান্তি

আপডেট সময় : ০৬:৩৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫