সংবাদ শিরোনাম ::
চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ ভারতে কতদিন থাকতে চান তা একান্তই শেখ হাসিনার সিদ্ধান্ত: জয়শঙ্কর খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান জামায়াত নেতাকে কোপালো নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী প্রশান্ত মহাসাগরের রহস্যময় গর্ত নিয়ে যা জানা গেলো  ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আ.লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু: তারেক রহমান ছিনতাইকারীর ছুরিকাঘাতে সরকারি চাকরিজীবী নিহত বাংলাদেশ সীমান্ত থেকে ছাগল চুরি করে নিয়ে গেল বিএসএফ বাংলাদেশ ও চীনকে সঙ্গে নিয়ে শক্তিশালী জোটের পরিকল্পনা পাকিস্তানের ছড়িয়ে পড়েছে পাকিস্তানের সংসদে ঢুকে পড়া গাধার ভিডিও, যা জানা গেল

ঢাকায় মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদারের কারণ জানা গেল

সময়ের সন্ধানে প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:১৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ১৮২ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে সোমবার রাত ৯টার পর হঠাৎ ডিএমপির বিশেষায়িত সোয়াত টিম, সিটিটিসিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা অবস্থান নেয়। সংবাদ প্রকাশ হওয়ার পর বিষয়টি নিয়ে মানুষের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। 

জানা গেছে, হামলার আশঙ্কায় হুমকির সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়।

পুলিশের একটি সূত্রে জানা গেছে, একটি গোষ্ঠী ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা করছিল। হামলা করতে পারে এমন তিনজনের পরিচয় এরইমধ্যে নিজস্ব তদন্তের বরাতে দূতাবাস কর্তৃপক্ষ‌ নিশ্চিত করেছে। পরে দূতাবাসের পক্ষ থেকে নিরাপত্তার জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে একটি চিঠি দেওয়া হয়। এরপর সোমবার রাত ৯টার পর থেকে মার্কিন দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদারের কার্যক্রম হাতে নেয় পুলিশ। ‌

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বারিধারা এলাকায় দূতাবাসটিতে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট ও পুলিশের বাড়তি সদস্য সংখ্যা মোতায়ন করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের দূতাবাস এলাকায় ডিএমপির গুলশান বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা নিজে উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন।

ডিএমপির গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) মাসুদ আলম মঙ্গলবার বলেন, নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কায় মার্কিন দূতাবাস এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে নিরাপত্তা ঝুঁকিটি কী ধরনের এবং সুনির্দিষ্ট হুমকির তথ্যটি কী তা তিনি বলেননি।

নিউজটি শেয়ার করুন

ঢাকায় মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদারের কারণ জানা গেল

আপডেট সময় : ০৬:১৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫