এবার ‘শাপলা’ প্রতীকের দাবি জানিয়ে ইসিতে আবেদন করল আরেক দল

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পর এবার দলীয় প্রতীক হিসেবে জাতীয় ফুল ‘শাপলা’ বরাদ্দের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে বাংলাদেশ কংগ্রেস নামে আরেকটি রাজনৈতিক দল। 

তাদের দাবি, যদি ‘শাপলা’কে নতুন দলীয় প্রতীক হিসেবে অনুমোদন দেওয়া হয়, তবে বর্তমানে ব্যবহৃত ‘ডাব’ প্রতীকের পরিবর্তে প্রথম দাবিদার হিসেবে তাদেরকেই অগ্রাধিকার দিতে হবে।

সোমবার (১৩ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে এ সংক্রান্ত আবেদনপত্র জমা দেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম।

আবেদনে বাংলাদেশ কংগ্রেস উল্লেখ করেছে, তারা ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার করে আসছে। দলের প্রথম প্রচারপত্র থেকে শুরু করে সব নথিপত্রে শৈল্পিক ডিজাইনের ‘শাপলা’ লোগো হিসেবে ব্যবহৃত হয়েছে।

তবে, ২০১৭ সালে নিবন্ধনের আবেদন করার সময় নির্বাচন কমিশন ‘শাপলা’কে জাতীয় প্রতীক উল্লেখ করে দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না বলে জানায়। ইসির ওই আপত্তির পর দলটি বিকল্প হিসেবে ‘বই’ প্রতীক প্রস্তাব করে। পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ে বাংলাদেশ কংগ্রেসের নিবন্ধন দেওয়া হলেও, গেজেটভুক্ত প্রতীকের বাইরে প্রতীক দেওয়া সম্ভব নয় জানিয়ে কমিশন তাদের ‘ডাব’ প্রতীক নিতে বাধ্য করে।

আবেদনে আরও বলা হয়, সম্প্রতি অন্যান্য রাজনৈতিক দল থেকেও ‘শাপলা’ প্রতীক চাওয়া হয়েছে, এবং যদি সরকার জাতীয় প্রতীক ‘শাপলা’কে দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে প্রথম দাবিদার হিসেবে বাংলাদেশ কংগ্রেসকেই অগ্রাধিকার দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

এবার ‘শাপলা’ প্রতীকের দাবি জানিয়ে ইসিতে আবেদন করল আরেক দল

আপডেট সময় : ০৭:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫