ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে: দুলু
- আপডেট সময় : ১০:১৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ২০৮ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি:সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। বিএনপির নেতাকর্মীদের এখন সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না। বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকুন।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে নাটোর সদরের ছাতনীর আগদীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আমি বিশ্বাস করি, আপনারা ঐক্যবদ্ধ হলে বিএনপি গতিশীল হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত বিএনপিই আগামী দিনে এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। কোন ষড়যন্ত্র চক্রান্ত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের এই বিজয়কে ঠেকাতে পারবে না।
এ সময় বিএনপি নেতা বজলুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দীন নাসিম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
এই নির্বাচনী জনসমাবেশে দুলু আরও বলেন, আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে হলে দলের নেতাকর্মীদের আর ঘরে বসে থাকলে চলবে না। প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালাতে হবে। বিএনপি সকল সময়ে মানুষের বিপদে আপদে পাশে থাকে। এখনও সকল মানুষের পাশে থাকতে হবে। দলকে গতিশীল করতে দলের ছোট বড় সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কাজে মাঠে ময়দানে ছড়িয়ে পড়তে হবে।
দুলু বলেন, আওয়ামী ফ্যাসিবাদীর কারণে দেশের তরুণ সমাজ জীবনে কখনও ভোট দিতেই পারেনি। তরুণ সমাজ জীবনে প্রথম ভোট দেয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই এই তরুণ সমাজের কাছে ধানের শীষের কর্মীদের ছুটে যেতে হবে। প্রতিটি ভোটারের কাছে গিয়ে বিএনপির ৩১ দফা তুলে ধরতে হবে।





















