রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু
- আপডেট সময় : ০৩:১৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি:সংগৃহীত
ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. মোস্তফা (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রাজশাহীতে ডেঙ্গুতে ১১ জন মৃত্যুবরণ করেছেন।
শনিবার (১১ অক্টোবর) হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত জানানো হয়।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৮টায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) তার মৃত্যু হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকার বাসিন্দা।
হাসপাতালের প্রতিবেদনে বলা হয়, মোস্তফা গত ৭ অক্টোবর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন দুপুর ২টায় তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
মেঘনার তীরে দেখা মিলল রাসেলস ভাইপারের, অতঃপর…
প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে হাসপাতালে দুই শিশুসহ ৩৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ২৬ জন পুরুষ ও ৭ জন নারী। তারা সবাই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩১ জন রাজশাহীর।
এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, চলতি মৌসুমে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৮১৪ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৭৬৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ১১ জন মৃত্যুবরণ করেছেন।





















