কিছু না করেই ওবামা নোবেল পেয়েছেন, আমি ৮টি যুদ্ধ থামিয়েছি: ট্রাম্প
- আপডেট সময় : ০৭:৫১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি: সংগৃহীত
চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার ঘোষণার ঠিক একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরি বারাক ওবামার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। ট্রাম্প দাবি করেছেন যে ওবামা কিছু না করেই এ সম্মান পেয়েছিলেন। খবর দ্য ইকোনোমিক টাইমসের।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের কাছে ট্রাম্প বলেন,‘তিনি (ওবামা) এটা পেয়েছিলেন কিছু না করেই। ওবামা একটি পুরস্কার পেলেন—তিনি এমনকি জানতেনও না—তিনি নির্বাচিত হলেন। তারা ওবামাকে এটা দিয়েছিল একেবারে কিছুই না করার জন্য, তিনি শুধু আমাদের দেশকে ধ্বংস করা ছাড়া (কিছু করেননি)।’
একইসঙ্গে ট্রাম্প নিজের শান্তি স্থাপনের রেকর্ড তুলে ধরেন। তার ভাষ্যমতে, ‘আমি আটটি যুদ্ধ থামিয়েছি। আমি সত্যিকারের শান্তি স্থাপনের জন্য কাজ করেছি, কিন্তু আমাকে কখনো স্বীকৃতি দেওয়া হয়নি।’
উল্লেখ্য, ২০০৯ সালে বারাক ওবামা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র আট মাসের মাথায় নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন। সেই সিদ্ধান্ত তখন থেকেই বিতর্কের জন্ম দিয়েছিল, যা ট্রাম্প প্রায়শই তার মন্তব্যে টেনে আনেন। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন তিনি ইসরায়েল ও হামাসের মধ্যে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি করার দাবি করছেন।


























