মিরপুরে কুড়িয়ে পাওয়া বস্তু হাতে নিতেই বিকট শব্দে বিস্ফোরণ, অতঃপর…
- আপডেট সময় : ০৭:৪০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি:সংগৃহীত
রাজধানীর মিরপুরে ককটেল সদৃশ এক বস্তুর বিস্ফোরণে গুরুতরভাবে দগ্ধ হয়েছে তামিম হোসেন (১০) নামে এক শিশু।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে মিরপুরের আনসার ক্যাম্প বিহারী পাড়ায় ঘটেছে এ ঘটনা।
তামিমের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়। তার বাবা আনোয়ার হোসেন পেশায় একজন রিকশাচালক। পরিবারসহ তারা বর্তমানে মিরপুর আনসার ক্যাম্প বিহারী পাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। তামিম স্থানীয় একটি মাদরাসায় শিশু শ্রেণিতে পড়ে।
শিশুটির মা নার্গিস আক্তার জানান, তিনি বাসাবাড়িতে কাজ করতে গিয়েছিলেন। আর তার ছেলে তামিম বের হয়েছিল খেলতে। বিহারী পাড়া মসজিদের অদূরে ময়লার স্তূপের পাশে একটি বস্তু পড়ে থাকতে দেখে তা তুলে নেয় সে। কিন্তু, হাতে নেওয়া মাত্রই বিকট শব্দে বিস্ফোরিত হয় বস্তুটি। এতে তামিমের ডান হাত ও পেট গুরুতরভাবে দগ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, শিশুটি বর্তমানে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।
বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে বলেও জানান তিনি।

























