বয়স্ক পুরুষদের ওষুধ খেতে উৎসাহিত করতে তরুণীর যে কাণ্ড
- আপডেট সময় : ০৭:৩৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি: সংগৃহীত
উত্তর চীনের হেনান প্রদেশের আনইয়াং শহরে একটি নার্সিং হোম সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েছে। বিষয়টি সামনে আসে এক ভিডিও ভাইরাল হওয়ার পর, যেখানে দেখা যায়, নার্সিং হোমের এক নারী কর্মকর্তা মিনি স্কার্ট ও স্কুল ইউনিফর্মের মতো পোশাক পরে বয়স্ক রোগীদের সামনে ইঙ্গিতপূর্ণভাবে নাচ করছেন।
ভিডিওতে নার্সিং হোমের একজন কর্মীকে এক প্রবীণ পুরুষকে ওষুধ খাওয়াতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, আমাদের পরিচালক বয়স্কদের ওষুধ খাওয়াতে যা যা করা দরকার, সবই করছে।
নার্সিং হোমটির পরিচালক ভিডিওটি ‘অনুপযুক্ত’ বলে স্বীকার করেছেন। তবে তিনি বলেন, এটি প্রচারণামূলক ভিডিওর অংশ ছিল এবং ভবিষ্যতে ওই কর্মীকে আরও সতর্ক হতে বলা হবে। অন্য এক কর্মী জানান, ভিডিওগুলোর উদ্দেশ্য ছিল নার্সিং হোমের জীবন্ত পরিবেশ তুলে ধরা, যাতে বয়স্করাও আনন্দমুখর হতে পারেন।
বৃহৎ জনরোষের কারণে নার্সিং হোমটি সোশ্যাল মিডিয়া থেকে শতাধিক ভিডিও মুছে দিয়েছে। আনইয়াং সিভিল অ্যাফেয়ার্স ব্যুরোর প্রবীণ সেবা বিভাগ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে এবং ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হবে।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষ পর্যন্ত দেশটির ৬০ বা তদূর্ধ্ব বয়সী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ কোটি, যা মোট জনসংখ্যার ২২ শতাংশ।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট























