শিক্ষিকার ওপর লাঠি দিয়ে হামলা ও ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি : সংগৃহীত
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক শিক্ষিকার ওপর হামলা ও ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে বিরতির সময় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে পাহাড়ি এক নিরিবিলি পথ দিয়ে যাচ্ছিলেন শিক্ষিকা। হঠাৎ একজন তার পথরোধ করে দাঁড়ায় এবং লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। মাটিতে পড়ে গেলে ওই ব্যক্তি কিল-ঘুষি মেরে শিক্ষিকার গলা চেপে ধরে ধর্ষণচেষ্টা করেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবার) এ ঘটনায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক।
ভুক্তভোগী জানান, ঘটনার সময় তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হওয়ায় হামলাকারী অংশৈপ্রু মারমা (২৫) শিক্ষিকার মোবাইল, নগদ টাকা, ব্যাংকের চেকবই, হাতব্যাগ ও কানের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
পরে স্থানীয়রা আহত অবস্থায় ওই শিক্ষিকাকে উদ্ধার করেন।
পুলিশ জানিয়েছে, শিক্ষিকার মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। নাইক্ষ্যংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা ফেরদৌস রনি জানান, গ্রেপ্তারের আগে এলাকার বিভিন্ন পাহাড়ে অভিযান চালানো হয়। সন্ধ্যার দিকে সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ির জঙ্গলাকীর্ণ পাহাড় থেকে অংশৈপ্রু মারমাকে গ্রেপ্তার করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক বলেন, অংশৈপ্রু মারমার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডাকাতির মামলাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।


























