ঢাকার ফুটপাতে পড়ে ছিল নারীর মরদেহ

সময়ের সন্ধানে প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:২১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

রাজধানীতে ফুটপাত থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে মুগদা এলাকার বিশ্বরোড থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ (৯ অক্টোবর) দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু ইউসুফ মেধা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠাই।

ঢাকায় বাসে অজ্ঞান করে টাকা লুটের চেষ্টা, বেধড়ক পিটুনি
তিনি আরও বলেন, আশপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা ওই নারীর নাম-পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

এস আই বলেন, মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঢাকার ফুটপাতে পড়ে ছিল নারীর মরদেহ

আপডেট সময় : ০৫:২১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫