গরু চোর ধরতে গিয়ে ট্রাকচাপায় শ্রমিকদল নেতার মৃত্যু

বরিশাল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:৫৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

বরিশালের উজিরপুরে চোরের ট্রাকচাপায় সাগর মোল্লা (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার রাত আড়াইটার দিকে নতুন শিকারপুর এলাকার বেপারী বাড়ির সামনে হাইওয়ে সড়কে এ ঘটনা ঘটে।

বুধবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম।

জানা যায়, নিহত সাগর মোল্লা উজিরপুরের সাকরাল গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লার ছেলে এবং উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের সহ-সভাপতি।

স্থানীয় বাসিন্দারা জানান, সাকরাল গ্রামের আনিছ হাওলাদারের গরু ও বাছুর চুরি করে অজ্ঞাত চোরেরা ট্রাকযোগে পালানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে গ্রামবাসীরা হাইওয়ে সড়কে চোরদের গতিরোধ করে। এ সময় ট্রাকচালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে সাগর মোল্লাসহ তিনজনকে চাপা দেয়। এতে সাগর মোল্লা ঘটনাস্থলেই নিহত হন এবং নাঈম হাওলাদার ও কাউসার হাওলাদার গুরুতর আহত হন। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সাগর মোল্লার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে উজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

গরু চোর ধরতে গিয়ে ট্রাকচাপায় শ্রমিকদল নেতার মৃত্যু

আপডেট সময় : ০৩:৫৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫