অর্থনীতি নিয়ে স্বস্তিতে অর্থ উপদেষ্টা

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

দেশের অর্থনীতি স্বস্তিতে রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, অর্থনৈতিক দিক দিয়ে আমি স্বস্তিতে আছি। সে জন্য তো আমরা মোটামুটি একটু কনফিডেন্ট।

মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের দারিদ্র্যের হার আবার বেড়ে গেছে— আজ সকালে বিশ্বব্যাংকের এমন মন্তব্যের জবাবে উপদেষ্টা বলেন, আমি তাত্ত্বিক দিকে এখন যাবো না। দারিদ্র্য বেড়ে গেছে নাকি আছে প্রকৃত পক্ষে এগুলো বলতে হলে আমার অনেক বক্তব্য দিতে হবে। আমি তো জানি কীভাবে ওরা দারিদ্র্য মেজার করে। বেজ আছে, ক্লায়েন্ট আছে।

অর্থনীতি কি স্বস্তিতে আছে? এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থনৈতিক দিক দিয়ে আমি স্বস্তিতে আছি। সে জন্য তো আমরা মোটামুটি একটু কনফিডেন্ট। বাকিগুলোর ব্যাপারে আমি বলতে পারবো না।

আমেরিকার শুল্ক নিয়ে করা এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, শুল্ক অলরেডি ইফেক্টিভ। যে সিলিং দিয়েছে ওটা এফেক্ট করে না। অলরেডি চার বিলিয়ন ডলার আমরা সার্বিকভাবে শো দিয়ে দিয়েছি।

নতুন পে-স্কেল কি দিতে যাচ্ছে সাম্প্রতিক সময়ে? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, সেটা পরে এক সময় আমি দেখবো। যাওয়ার আগে এক সময় আমি বলবো।

বাংলাদেশ সরকার ২ দশমিক ২ বিলিয়ল ডলার খরচ করে ২০টি ফাইটার জাহাজ কিনছে চীন থেকে। সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, সেটা ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না। আপনি তো জানবেন স্যার? সাংবাদিকরা পাল্টা এমন প্রশ্ন করলে তিনি বলেন, জানলেই কি সবকিছু বলে দিতে হবে।

আমাদের কেন ফাইটার জাহাজের দরকার হচ্ছে? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ওটা ওদের ব্যাপার। ওরা অ্যাসেস করে কি করছে, আমরা ওর ভেতরে নেই। আমি অর্থের সংস্থানের….।

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ
আপনারা কি অনুমতি দিচ্ছেন? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এখন আমি এটার ব্যাপারে কিছু বলতে পারব না।

আপনি ওয়াশিংটন যাচ্ছেন সেখানে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আপনার কি এজেন্ডা হতে পারে? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফের পাইপলাইনে আরও টাকা আছে কিছু। আর বাকি এডিবি, এআইডিবি, ওয়ার্ল্ড ব্যাংক এগুলো আছে। মোটামুটি অনগোয়িং যেগুলোতে কমিটমেন্ট আছে, দুইটা অ্যাগ্রিমেন্ট সই হবে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে। আর বাকিগুলো আমরা এবার একটু এজ ইউজুয়াল আমাদের ফলোআপ। এবার নেগোসিয়েশনের ব্যাপার না।

তিনি বলেন, ভবিষ্যতে আমাদের কি প্ল্যান আছে এবার খুব ওপেনলি অনেক কিছু আলোচনা হবে না। নতুন সরকার আসার পর তারা মেজর ডিসিশন নেবে, সেটা হলো আমাদের স্ট্যান্ড। মানে বাকি মেজর ইস্যুগুলো ওরা করবে।

নিউজটি শেয়ার করুন

অর্থনীতি নিয়ে স্বস্তিতে অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ০৮:০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫