আরও যতদিন থাকতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস
- আপডেট সময় : ০৬:০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি:সংগৃহীত
মৌসুমি বায়ু এখন বিদায় নিচ্ছে, তাই সারাদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। যা আগামী শুক্রবার (১০ অক্টোবর) পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার (৭ অক্টোবর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আগামীতে বজ্রপাতের তীব্রতা আরও বাড়বে: বিশেষজ্ঞের সতর্কতা
পূর্বাভাসে বলা হয়, আজ মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ সময় সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এ বিষয়ে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, আগামী সপ্তাহের মধ্যে পুরোপুরি বিদায় নেবে মৌসুমি বায়ু। এর আগে শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ সময় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তারপর অনেকটাই কমে আসবে বৃষ্টি।



























