পুলিশকে পিটিয়ে শটগান-ওয়াকিটকি ছিনতাই, অতঃপর…

ফেনী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ২০৭ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি : সংগৃহীত

ফেনীর সোনাগাজী আমিরাবাদে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের কাছে থাকা একটি শটগান ও ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পরে সেই অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। সোমবার রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহম্মদ গ্রামে এ ঘটনা ঘটে। 

মঙ্গলবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সোনাগাজী মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম।

আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই সাইদুল ও মোফাজ্জল, কনস্টেবল হৃদয়, কাঞ্চন, আইনুল করিম ও মাহবুব আলম।

স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে ওই এলাকায় গেলে আসামিদের স্বজনেরা পুলিশকে ঘেরাও করে। এ সময় তাদের কাছে থাকা অস্ত্র ও ওয়াকিটকি ছিনিয়ে নেয় তারা। পরে সোনাগাজী মডেল থানা থেকে আরও পুলিশ গিয়ে এলাকাটিকে ঘিরে রাতভর অভিযান পরিচালনা করে। এ সময় রিপন নামের এক যুবককে আটক করে এবং ছিনতাই হওয়া ওয়াকি-টকি ও শর্টগান উদ্ধার করা হয়।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, স্থানীয় নাগরিকদের সহায়তায় অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত আছে।

তিনি আরও বলেন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। গ্রেপ্তার রিপনের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে ৯টি মামলা রয়েছে। পলাতক আসামি আরিফ ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

পুলিশকে পিটিয়ে শটগান-ওয়াকিটকি ছিনতাই, অতঃপর…

আপডেট সময় : ০৬:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫