‘জুলাই গণহত্যাকারীদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে’
- আপডেট সময় : ০৬:৪৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি:সংগৃহীত
জুলাই গণহত্যাকারীদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
সোমবার (৬ অক্টোবর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
৪ দিনের রিমান্ডে দীপু মনি
তাজুল ইসলাম বলেন, জুলাই গণহত্যাকারীদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে ইনডেমনিটি (দায়মুক্তি) দেওয়া হবে, কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন— এ ধরনের দুরাশা করে লাভ নেই।
তিনি বলেন, ন্যায়বিচার সবসময় আপন গতিতে চলবে। আইন নিরপেক্ষভাবে কাজ করবে। কেউ অপরাধ করে পার পেয়ে যাবেন, এটা বিশ্বাস করার কোনো সুযোগ এ বাংলাদেশে থাকবে না।
তিনি আরও বলেন, এতদিন যারা বিভিন্নভাবে শঙ্কা প্রকাশ করেছিলেন যে বিচার কেন দেরি হচ্ছে বা আদৌ হচ্ছে কিনা; এসব তাদের জন্য জবাব। তদন্ত চলাকালীন যে সময়টুকু দরকার ছিল তা পার হয়েছে। এসব প্রতিবেদন হাতে আসার পর একটার পর একটা ফরমাল চার্জ দাখিল হচ্ছে। বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, বেশ কয়েকটি মামলা চূড়ান্ত পর্বে রয়েছে। সুতরাং জাতির যে প্রত্যাশা ছিল যে, এই নিকৃষ্টতম হত্যাকারীদের, মানবতাবিরোধী অপরাধ সংঘটনকারীদের বিচার এই বাংলাদেশে যেন হয়, সেটা হওয়ার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিক রাস্তায় আছে। আশা করছি মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যেই তাদের এ বিচারকাজ সম্পন্ন করা সম্ভব হবে।



























