গোয়েন্দা পুলিশের অভিযানে, ছাত্রদল নেতার বাসায় মিলল বিদেশী পিস্তল ও গুলি

গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৩৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ২০৩ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

গাজীপুরে শ্রীপুরে ছাত্রদল নেতার বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় কিশোর গ্যাং নেতাসহ পাঁচ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩রা অক্টোবর) দুপুরে শ্রীপুর উপজেলা ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক জুবায়ের আল মামুনের কাওরাইদের বাড়ির একটি কক্ষ থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ভর্তি একটি ও খালি এক ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় শনিবার শ্রীপুর থানা মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর থানার টেপিরবাড়ী মাটির মসজিদ এলাকার মোশারফ হোসেন মনসুরের ছেলে ইমরান হোসেন (২২), একই এলাকার বজলুর রশিদের ছেলে শাহারিয়ার রহমান সাদাফ (২২), একই জেলার জয়দেবপুর থানার শহিদুল ইসলামের ছেলে আশিকুল ইসলাম (১৯), গাজীপুর মহানগরের সদর থানার লাগালিয়া দক্ষিণপাড়া গ্রামের আলমগীর হোসেনের মেহেদী হাসান ইমন (২৩) ও কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার নতুন বাজার এলাকার মানিক মিয়ার ছেলে, শ্রীপুরের কেওয়া পশ্চিম খন্ড গ্রামের বাসিন্দা মোজাম্মেল হাসান রোমান (২২)।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসমত উল্ল্যাহ বলেন, গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার (২রা অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের ভবানীপুর এলাকায় তিনজন অস্ত্রধারী অস্ত্র ও গুলিসহ অবস্থান করছে বলে জানতে পারে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ইমরান হোসেন, মেহেদী হাসান ইমন ও আশিকুল ইসলামকে আটক করেন তারা। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানায়, তাদের কাছে থাকা অস্ত্র ও গুলি বিশেষ কাজের কথা বলে শাহারিয়ার রহমান সাদাফ ও মোজাম্মেল হক রোমান নিয়েছেন।

আটককৃতদের দেয়া তথ্য মোতাবেক, সেদিনই ময়মনসিংহ জেলার ভালুকা পৌরসভার গোলাম রব্বানীর বাড়িতে অভিযান পরিচালনা করে শাহারিয়ার রহমান সাদাফ ও মোজাম্মেল হাসান রোমানকে আটক করে অস্ত্র ও গুলি বিষয়ে জানতে চান। এসময় আটক সাদাফ জানায়, অস্ত্র ও গুলি গুলো শ্রীপুরের কাওরাইদ বাজার এলাকার তার এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছে। সাদাফের দেয়া তথ্য মতে কাওরাইদ বাজার এলাকার তার খালু আব্দুল খালেক এর বাড়িতে অভিযান চালায়। এসময় বসতবাড়ির পশ্চিম পাশের কক্ষের ওয়্যারড্রবের নিচের ড্রয়ার থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ভর্তি একটি ও খালি এক ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে শ্রীপুর উপজেলা ছাত্রদলের ১নং যুগ্ম-আহ্বায়ক জুবায়ের আল মামুনের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগ করা হয়। এসময় তিনি বলেন, ‘ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার শাহারিয়ার রহমান সাদাফ আমার আপন মামাতো ভাই। আমি তো ঢাকায় থাকি, মাঝে মধ্যে সে আমার বাড়িতে গিয়ে থাকে। তাকে গ্রেপ্তার করার পর অস্ত্র তার কাছ থেকেই উদ্ধার করা হয়েছে। তবে ছাত্রদল নেতা জুবায়ের ওই বাড়িতে থাকেন না বলে দাবি তার।

এবিষয়ে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি, কেন্দ্রীয় ছাত্রদলও অবগত আছে। আমরা তদন্ত করছি।’ তদন্তে যদি অস্ত্র, গুলি সত্যতা পাওয়া যায় তাহলে জুবায়েরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

গ্রেপ্তারকৃত আসামীদের মধ্যে মেহেদী হাসান ইমনের বিরুদ্ধে ৩টি এবং ইমরানের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে বলে জানান পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

গোয়েন্দা পুলিশের অভিযানে, ছাত্রদল নেতার বাসায় মিলল বিদেশী পিস্তল ও গুলি

আপডেট সময় : ০৬:৩৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫