ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:২৬:১১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১২০ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

ঢাকা শহরে তীব্র বজ্রপাতের পাশাপাশি টানা ২ থেকে ৪ ঘণ্টা ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৫ অক্টোবর) দুপুরে এক ফেসবুকে পোস্টে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানান।

এতে বলা হয়, ঢাকা শহরসহ এর চারপাশের সকল জেলার ওপর দিয়ে রোববার দুপুর ৩টার পর থেকে রাত ১২টার মধ্যে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ঢাকা শহরে মূল বৃষ্টিপাত পৌঁছাবে বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে।

ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে একদিনেই আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা
মোস্তফা কামাল পলাশ আরও লিখেছেন, ঢাকা শহরে তীব্র বজ্রপাতসহ টানা দুই থেকে চার ঘণ্টা ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে ঢাকা শহরে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, ফরিদপুর এবং খুলনা অঞ্চলসমূহের ওপর দিয়ে রোববার সন্ধ্যা ৬টার মধ্যে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা

আপডেট সময় : ০৩:২৬:১১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫