গাজীপুরে পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ৩ জন

গাজীপুর প্রতিনিধি:শাহাদাত হোসেন
  • আপডেট সময় : ০৩:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

গাজীপুরে আধা ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও আরোহী নিহত হন।

এ ঘটনার আধা ঘণ্টা পর শহরের চৌরাস্তা-জয়দেবপুর সড়কের ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় একটি মোটরসাইকেলে চালকসহ তিনজন যাচ্ছিলেন। এসময় একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলের পেছনে থাকা এক যুবক সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় চালকসহ দুজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়।

গাজীপুর মহানগরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এছাড়া ধান গবেষণা ইনস্টিটিউট এলাকাতেও একটি দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। মরদেহ মর্গে নেওয়া হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ৩ জন

আপডেট সময় : ০৩:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫