১০ দিন বয়সী সন্তানকে হত্যার পর যে কাণ্ড ঘটালেন মা
- আপডেট সময় : ০৯:৩৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ১১১ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
গোপালগঞ্জে ১০ দিন বয়সী কন্যা সন্তানকে পানিতে ফেলে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের বর্ণি বাওরের মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তের নাম রিয়া বিশ্বাস। তিনি টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর উত্তরপাড়ার হরিচাদ বিশ্বাসের স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর উত্তরপাড়ার হরিচাদ বিশ্বাসের স্ত্রী রিয়া বিশ্বাসের কন্যা সন্তান হওয়ার পর থেকে অস্বাভাবিক আচরণ শুরু করে। সন্ধ্যার পর সে তার ১০ দিন বয়সী কন্যা সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে খেয়াঘাট এলাকায় বর্ণি বাওড়ে নিজের সন্তানকে পানিতে ফেলে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পানিতে ঝাঁপ দেন।
কানে ইয়ারফোন, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের
তিনি আরও বলেন, এ সময় এলাকার কয়েকজন লোক ওই নারীকে পানিতে ভাসতে দেখে নৌকা নিয়ে উদ্ধার করলে তাদের কাছে নিজের সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে বলে জানায়। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাওড় থেকে মৃত শিশুকে উদ্ধার করে ও মা রিয়া বিশ্বাসকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
ওসি বলেন, কেন বা কি কারণে সে নিজ শিশু সন্তানকে হত্যা করেছে, তা এখনও জানা যায়নি।



























