মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫

মাদারীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

মাদারীপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত ও অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।শুক্রবার (৩ অক্টোবর) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ইয়াসমিন নিলা (৩০)। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রুনসি গ্রামের মো. আবুল বাসারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে ঢাকাগামী চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইয়াসমিন নিলা মারা যান ও অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

গাজীপুরে ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

এ বিষয়ে মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, বেপরোয়া গতির কারণে চালক বাসের নিয়ন্ত্রণ হারান। পরে রেকার দিয়ে ক্ষতিগ্রস্ত বাসটি থানায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫

আপডেট সময় : ০৭:৪২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫