পৃথিবীর সঙ্গে চীনের মহাকাশযানের সেলফি

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

চীনের মহাকাশ সংস্থা সিএনএসএ সোমবার এক বিরল দৃশ্য প্রকাশ করেছে, যেখানে তাদের মনুষ্যবিহীন নভোযান থিয়েনওয়েন-২ প্রোবের ক্যামেরায় ধরা পড়েছে নীলাভ পৃথিবী। ছবিতে দেখা যায় প্রোবটির রোবোটিক বাহুতে স্থাপিত মনিটরিং ক্যামেরায় চীনের পাঁচ তারকাখচিত লাল পতাকা, সাদা রিটার্ন ক্যাপসুল, এবং দূরে ঝলমল করছে নীলাভ পৃথিবী।

সিএনএসএ জানিয়েছে, থিয়েনওয়েন-২ এখন পৃথিবী থেকে প্রায় ৪ কোটি ৩০ লাখ কিলোমিটার দূরে অবস্থান করছে। প্রোবটির লক্ষ্যবস্তু হলো গ্রহাণু ২০১৬এইচও৩, যা পৃথিবী থেকে প্রায় সাড়ে চার কোটি কিলোমিটার দূরে।

প্রোবটি ইতোমধ্যে সফলভাবে একাধিক কক্ষপথ-পরীক্ষা সম্পন্ন করেছে, যার মধ্যে রয়েছে স্যাম্পলিং যন্ত্রপাতি মোতায়েন এবং বৈদ্যুতিন যন্ত্রের পরীক্ষা। সব সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করছে এবং বৈজ্ঞানিক যন্ত্রগুলো মহাশূন্য পরিবেশের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ শুরু করেছে।

গত ২৯ মে উৎক্ষেপিত এই থিয়েনওয়েন-২ হলো চীনের প্রথম গ্রহাণু-নমুনা সংগ্রহ মিশন। এই দশকব্যাপী অভিযানের মূল লক্ষ্য হলো গ্রহাণু ২০১৬এইচও৩ থেকে নমুনা সংগ্রহ এবং পরবর্তীতে ধূমকেতু ৩১১পি নিয়ে অনুসন্ধান চালানো।

সূত্র: সিএমজি

নিউজটি শেয়ার করুন

পৃথিবীর সঙ্গে চীনের মহাকাশযানের সেলফি

আপডেট সময় : ০৮:৪৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫