সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
দিনদুপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
বগুড়া প্রতিবেদক:
- আপডেট সময় : ০৮:২৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৮৯ বার পড়া হয়েছে

ছবি :সংগৃহীত
বগুড়ার কাহালু উপজেলায় যুবদল নেতা রাহুল সরকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মালঞ্চা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাহুল সরকার বগুড়া পৌর যুবদলের ১৩ নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান জানান, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারে কাজ শুরু করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।






















