বাসের ভেতর নারী যাত্রীকে শ্লীলতাহানি, এরপর যা ঘটল

সময়ের সন্ধানে প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:১৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

রাজধানীতে একটি বাসে নারী যাত্রীকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে।সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রামপুরা ব্রিজের এ ঘটনা ঘটে।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টঙ্গী স্টেশন রোড থেকে মেরুল বাড্ডার উদ্দেশে দুই নারী যাত্রী অনাবিল বাসে ওঠেন। নামার সময় ব্যাগ খুঁজে না পেয়ে তারা বাসের চালক ও হেলপারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে বাসের চালক ও হেলপার ওই নারীকে শ্লীলতাহানি ও মারধর করেন। পরে বাসে থাকা অন্যান্য যাত্রী ও স্থানীয়রা চালক এবং হেলপারকে ধরে মারধর করে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

‎হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম উল্লাহ বলেন, আমরা খবর পেয়ে রামপুরা ব্রিজের ওপর থেকে চালক ও হেলপারকে আটক করেছি। ভুক্তভোগী নারী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‎এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু গণমাধ্যমকে বলেন, স্থানীয়রা বাসের চালক ও হেলপারকে ঘিরে ফেলে মব সৃষ্টি করার চেষ্টা করছিলেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আমরা তাদের পুলিশ হেফাজতে নিয়ে আসি।

তিনি আরও বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

বাসের ভেতর নারী যাত্রীকে শ্লীলতাহানি, এরপর যা ঘটল

আপডেট সময় : ০৮:১৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫