খাগড়াছড়িতে ধর্ষণকে ‘ভুয়া’ বলে বিপাকে হান্নান মাসউদ, অতঃপর দুঃখপ্রকাশ

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১০২ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগকে ‘ভুয়া ধর্ষণ’ বলে মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ। এবার বিষয়টি নিয়ে প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেছেন তিনি।

রোববার (২৯ সেপ্টেম্বর) নোয়াখালীর হাতিয়ার চানন্দী ইউনিয়নের এক সমাবেশে হান্নান মাসউদ বলেন, পার্বত্য অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ষড়যন্ত্র চলছে। ভারতের উদ্দেশ্য বাংলাদেশ থেকে পার্বত্য অঞ্চল ছিনিয়ে নেওয়া। বক্তব্যের একপর্যায়ে তিনি ঘটনাটিকে ‘ভুয়া ধর্ষণ’ উল্লেখ করেন।

এই মন্তব্যের জেরে সোমবার সকালে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) এবং দলের কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একমাত্র প্রতিনিধি অলিক মৃ পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি হান্নান মাসউদের বক্তব্যকে ‘মিথ্যাচার’ বলে উল্লেখ করে এর প্রতিবাদ জানান। একই সঙ্গে খাগড়াছড়ির ঘটনায় সহিংসতা ও তিনজনের মৃত্যুর পর দলীয় নীরবতাকেও প্রশ্নবিদ্ধ করেন।

বিতর্ক ছড়িয়ে পড়লে হান্নান মাসউদ ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘ধর্ষণের মতো গর্হিত অপরাধ কোনোভাবেই অস্বীকার করা যায় না। ধর্ষকের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।’ এর কিছুক্ষণ পর আরেকটি পোস্টে তিনি স্বীকার করেন, তাৎক্ষণিকভাবে ‘ভুয়া ধর্ষণ’ শব্দ ব্যবহার তার ভুল ছিল। এজন্য তিনি বিব্রত ও দুঃখিত বলে মন্তব্য করেন।

এনসিপির এ নেতা আরও বলেন, পাহাড় ও সমতলের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আলোচনা-সংলাপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের প্রতি উভয় পক্ষের বক্তব্য শোনার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়িতে ধর্ষণকে ‘ভুয়া’ বলে বিপাকে হান্নান মাসউদ, অতঃপর দুঃখপ্রকাশ

আপডেট সময় : ০৭:১৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫