বিয়েবাড়ি যাওয়ার পথে ইজিবাইকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

গোপালগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৪৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

গোপালগঞ্জে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ মোট ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাদারীপুরের কালকিনি থানার উত্তর রঞ্জনপুর গ্রামের মোতালেব পাইক (৮০) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৬৫), মেয়ে রুমা বেগম (৩৫) এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের ওবায়দুল শেখ (৫০)। তারা কাশিয়ানীর মাঝিগাতিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল বলে একটি সূত্র জানিয়েছে।

গরু নিয়ে বাড়ি ফেরা হলো না মোহাম্মদ মিয়ার

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া বলেন, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং অপর একজন কাশিয়ানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও বলেন, মারাত্মক আহত ৩ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন আরও ২ জন মারা যান। এ ছাড়া আশংকাজনক অবস্থায় নুসরাত খাতুনকে  (১৮) চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বিয়েবাড়ি যাওয়ার পথে ইজিবাইকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

আপডেট সময় : ০৬:৪৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫