প্রেমিকের সঙ্গে পালিয়েছে স্ত্রী, হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী

মুন্সিগঞ্জ প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে দেড়মাস আগে কামাল হোসেন নামে এক ব্যক্তির স্ত্রী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। অবশেষে কন্যা সন্তানকে কোলে নিয়েই হেলিকপ্টারে চড়ে নতুন স্ত্রীকে ঘরে তুলেছেন তিনি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা জানা যায়, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ১০ বছর আগে কামালের সঙ্গে বিয়ে হয় সাথী আক্তারের। সে ঘরে রয়েছে দুই শিশু সন্তান। আগস্টের ১০ তারিখ দুই সন্তান রেখে শহরের মুন্না নামের এক বিবাহিত যুবকের হাত ধরে চলে যান সাথী। পরে কামাল জানতে পারেন সাথী তাকে তালাক দিয়েছেন। হঠাৎ এই পারিবারিক ভাঙনে ভেঙে না পড়ে উল্টো জেদের বশে নতুন জীবনের পথ বেছে নেন কামাল। শুক্রবার দুপুরে ছোট কন্যাকে কোলে নিয়ে তিনি হেলিকপ্টারে চেপে রওনা হন নতুন শ্বশুরবাড়ির উদ্দেশে। বিয়ে করে নিয়ে আসেন নতুন বউ। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কামাল বলেন, আমার অর্থবিত্তের কোনো কমতি ছিল না। কাজের কারণে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকতাম। আগস্টে সাবেক স্ত্রী বাড়ি থেকে চলে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে জানতে পারি- মুন্না নামের এক ছেলের সঙ্গে পালিয়ে গেছে সে। তাকে আনতে গিয়েছিলাম আমি। তখন সে জানায়, আমাকে তিন মাস আগে তালাক দিয়েছে। তারপরও তাকে আনতে চাইলে সে আমাকে পুলিশ দিয়ে হয়রানি করায়। সব জেনে শুনে নতুন স্ত্রীর পরিবার বিয়েতে রাজি হয়েছে। সন্তানদের দায়িত্ব নিতেও ইচ্ছুক সে। তাই তাকে চমক দেওয়ার জন্যই হেলিকপ্টার ভাড়া করি। আজ নতুন বউ নিয়ে ঘরে ফিরেছি। সবার কাছে দোয়া চাই।

নিউজটি শেয়ার করুন

প্রেমিকের সঙ্গে পালিয়েছে স্ত্রী, হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী

আপডেট সময় : ১০:০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫