ট্রাক-পিকআপ সংঘর্ষে শিশুসহ প্রাণ গেল ৩ জনের

রংপুর প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:৩১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

রংপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে তাজহাট থানার দমদমা ব্রিজের উত্তরের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন পিকআপের চালকের সহকারী আরিফ (২০), যাত্রী শাহিনা (২৮) ও ওয়ালিদ হোসেন স্বাধীন (১)।

বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী গণমাধ্যমকে বলেন, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের দমদমা ব্রিজের উত্তর প্রান্তে মহিগঞ্জগামী একটি মালবাহী পিকআপ মহাসড়কে ইউটার্ন নেওয়ার চেষ্টা করে। এ সময় ঢাকা অভিমুখে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচড়ে গেছে এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আর আহত পিকআপ চালককে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাসা থেকে ডেকে নিয়ে গেল বন্ধু, দুদিন পর পুকুরে মিলল মরদেহ
তিনি আরও বলেন, ট্রাকের চালক ও সহকারী দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে। ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে।

ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, দুর্ঘটনাকবলিত যানটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্রাক-পিকআপ সংঘর্ষে শিশুসহ প্রাণ গেল ৩ জনের

আপডেট সময় : ০৬:৩১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫