গহীন পাহাড়ে থেকে উদ্ধার ৫

কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৩৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে অপহরণ পাঁচজনকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আটক ও উদ্ধারদের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তবে আটক ও উদ্ধারদের নাম-পরিচয় নিশ্চিত করেননি তিনি।

বিক্রির জন্য পচা মাংস সংরক্ষণ, চাঁদপুরে ৮ ব্যবসায়ীকে জরিমানা
লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সোমবার মধ্যরাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার গহীন পাহাড়ে দুর্বৃত্তরা মুক্তিপণের দাবিতে কয়েকজনকে অপহরণ করে জিম্মি রাখার খবর পায় কোস্ট গার্ড। পরে কোস্ট গার্ডের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মুক্তিপণ আদায় এবং মালয়েশিয়া পাচারের উদ্দেশে জিম্মি রাখা পাঁচজনকে উদ্ধার করা হয়। উদ্ধারদের দেওয়া তথ্য মতে, মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে আটক করা হয়। উদ্ধারদের স্বজনদের কাছে হস্তান্তর এবং আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

এর আগে, সোমবার (২২ সেপ্টেম্বর) অপহরণ ও মানব পাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে বিজিবি ও র‍্যাব। অভিযানে বিভিন্ন সময় অপহৃত এবং সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা অন্তত ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

গহীন পাহাড়ে থেকে উদ্ধার ৫

আপডেট সময় : ০৮:৩৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫