ঢাকায় পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৭

সময়ের সন্ধানে প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:৪৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

রাজধানীর মহাখালীতে একটি পেট্রোল পাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে সাতজন দগ্ধ হয়েছেন।  

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধরা হলেন গুলশান ক্লিন এন্ড কেয়ার নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮) ও খাইরুল (২৮)। অন্য আরেকটি প্রতিষ্ঠানের মালিক মাসুদুর রহমান (৪৪), কর্মচারী আলমগীর হোসেন (৪০) ও সজিব (৩১)।

জানা গেছে, আজ দুপুরে মহাখালীর আমতলীর গুলশান পেট্রোল পাম্পে তেলের ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণ থেকে আগুন লেগে যায়। এ সময় পরিষ্কারের কাজের সঙ্গে জড়িত সাতজনের শরীর ঝলসে যায়। তবে আগুন তখনই নিভে গেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, ৭ জনকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। তাদের শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে কার কত শতাংশ পুড়েছে তা কিছুক্ষণ পর বলা যাবে।

নিউজটি শেয়ার করুন

ঢাকায় পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৭

আপডেট সময় : ০৬:৪৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫