বিদেশে পালানোর সময় বিমানবন্দরে ছাত্রলীগ নেতা ধরা
- আপডেট সময় : ০৮:২৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
বিদেশে পালানোর সময় লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কনক কারীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আজ দুপুরে কনককে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার কনক কারী সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার সেলিম উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কনক কারী। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। তাকে ধরতে বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালনা করা হয়। সবশেষ বৃহস্পতিবার বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, ২০২৪ সালের ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় শিক্ষার্থী সাদ আল আফনানসহ চার শিক্ষার্থী নিহত হন। গুলিবিদ্ধসহ আহত হন তিনশ’রও বেশি মানুষ। এসব ঘটনায় একাধিক মামলা দায়ের করা হয়।






















