বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট
- আপডেট সময় : ০৬:৪৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
রাঙামাটির কাপ্তাই বাঁধে পানির মজুদ স্বাভাবিক হওয়ায় বন্ধ করা হলো সব জলকপাট। খুলে দেওয়ার ১১ দিন পর বাঁধের ১৬টি জলকপাট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে গেটগুলো বন্ধ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই কর্ণফুলি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (প্রকৌশলী) মাহমুদ হাসান।
তিনি জানান, উজান থেকে পানি নামার প্রবণতা কমে যাওয়ায় হ্রদের পানির বৃদ্ধি হারও কমেছে। এছাড়া জলকপাট খোলা থাকায় উজানের নিম্নাঞ্চলের প্লাবিত এলাকার পানি কমে যাওয়ার পর জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কাপ্তাই হ্রদের ধারণক্ষমতা ১০৯ এমএসএল। বর্তমানে হ্রদের পানির স্তর রয়েছে ১০৮.২২ এমএসএল। জলকপাট বন্ধ থাকলেও বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলি নদীতে নিস্কাশন করা হচ্ছে।
স্বস্তি ফেরেনি সবজি-পেঁয়াজে, মাছের দামও চড়া
তিনি আরও বলেন, যদি আবারও পানির প্রবণতা বাড়ে, তাহলে পুনরায় জলকপাট খুলে দেওয়া হবে।
প্রসঙ্গত, হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় তৃতীয় দফায় গত ৮ সেপ্টেম্বর কাপ্তাই বাঁধের সব জলকপাট খুলে দেওয়া হয়েছিল।



























