গোপন খবরে মুদি দোকান ঘিরে ফেলল সেনাবাহিনী, অতঃপর…

নড়াইল প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৫৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

নড়াইলের রূপগঞ্জ বাজারের ‘লক্ষ্মী ভান্ডার’ নামে একটি মুদি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি ছুরি, মদ ও চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে মধ্যরাত ১টা পর্যন্ত সেনাবাহিনীর নড়াইল ক্যাম্প এ অভিযান পরিচালনা করে। এ সময় জেলা পুলিশের একটি দলও অভিযানে যোগ দেয়।

আটককৃতরা হলেন— নড়াইল সদরের মুশুরিয়া গ্রামের নিখিল কুন্ডুর ছেলে পিনাক কুন্ডু (৩৬) ও একই উপজেলার বেনাহাটি গ্রামের সুবাস বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস (২১)।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দোকানটির স্বত্বাধিকারী পলাশ কুন্ডু দীর্ঘদিন ধরে মুদি ব্যবসার আড়ালে মাদক ও অস্ত্র কেনাবেচা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালালে পলাশ কুন্ডু পালিয়ে যান। তবে হাতে-নাতে ধরা পড়েন পিনাক কুন্ডু ও শুভ বিশ্বাস।

তল্লাশিতে দোকান থেকে ৪০টি চোরাই মোবাইল ফোন, ৫ বোতল বিদেশি মদ, ৯ ক্যান বিয়ার, ১৮টি বিদেশি ছুরি, ১৯টি দেশীয় অস্ত্র এবং ৩টি হকিস্টিক জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামালসহ আটক দুইজনকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

গোপন খবরে মুদি দোকান ঘিরে ফেলল সেনাবাহিনী, অতঃপর…

আপডেট সময় : ০৬:৫৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫