সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
ভারতে পালানোর সময় ফজলে করিম চৌধুরীর পিএস গ্রেপ্তার
ব্রাক্ষনবাড়ীয়া প্রতিনিধি:
- আপডেট সময় : ০৮:১৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য (এমপি) এ বি এম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) ইরফান আহমেদ (৫২) ভারতে পালানোর সময় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া স্থলবন্দর থেকে তাকে রাউজান থানা-পুলিশের একটি দল গ্রেপ্তার করে।
ইরফান আহমেদ রাউজান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদেও রয়েছেন। তার বিরুদ্ধে যুব তবলীগ কমিটির কার্যালয় ভাঙচুর, লুটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, ইরফান আহমেদ গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, গ্রেপ্তার ইরফানকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে। এরপর তাকে আদালতে সোপর্দ করা হবে।






















