ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া পাঁচ জনের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৬২২ জন ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১৯৯ জন, বরিশাল বিভাগে ১৩১ জন, ঢাকা বিভাগে ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, রাজশাহী বিভাগে ৫১ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, খুলনা বিভাগে ১৪ জন ও রংপুর বিভাগে ৬ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি ১১ নির্দেশনা
এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১৬১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯ হাজার ৮১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:১৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫