ছাত্রলীগ মিছিল শুরু করতেই জনতার ধাওয়া, অতঃপর…

সময়ের সন্ধানে প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৯:৪২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধীতপুর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

দাউদকান্দি মডেল থানা সূত্র জানায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দাউদকান্দি উপজেলা শাখার কর্মীরা মহাসড়কের ধীতপুর এলাকায় ঝটিকা মিছিল বের করে। মিছিলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক লাইভ) ছড়িয়ে পড়ে।

তা দেখে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, দাউদকান্দি উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতারা পুলিশকে জানান। পরে যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফ হোসেনের নেতৃত্বে যুবদল কর্মীরা মহাসড়কে ধীতপুর থেকে ছাত্রলীগের ৫ জনকে ধরে পুলিশে সোপর্দ করে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসেন।

ওসি মো. জুনায়েদ চৌধুরী বলেন, মহাসড়কে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ছেলেরা ঝটিকা মিছিল করার সময় ৫ জনকে আটক করা হয়েছে। মামলার স্বার্থে তাদের নাম বলা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

ছাত্রলীগ মিছিল শুরু করতেই জনতার ধাওয়া, অতঃপর…

আপডেট সময় : ০৯:৪২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫