ঢামেকে জন্ম নেওয়া ৬ যমজের মধ্যে ৪ জনেরই মৃত্যু

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ৬ শিশুর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় চারজনেরই মৃত্যু হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে সোমবার (১৫) পর্যন্ত ঢামেক হাসপাতালের এনআইসিইউতে ২ ছেলে নবজাতক ও বেসরকারি হাসপাতালে ২ মেয়ে নবজাতক মারা যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই নবজাতকদের ফুফু ফারজানা আক্তার।

তিনি জানান, ৬ নবজাতকের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলের এনআইসিএইচইতে আর বাকি তিনজনকে বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়। ঢাকা মেডিকেলে থাকা ২ ছেলে নবজাতক ও বেসরকারি হাসপাতালে থাকা দুই মেয়ে নবজাতক এনআইসিইউতে মারা যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাসপাতালে জন্ম নেওয়া নবজাতকের মধ্যে সন্ধ্যায় এক নবজাতক এনআইসিইউতে মারা যায়। এরপর মধ্যরাতে ঢাকা মেডিকেলে আরও এক নবজাতকের মৃত্যু হয়। এরপর একটি বেসরকারি হাসপাতালে আরও দুজন নবজাতক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঢামেক হাসপাতালে বর্তমানে ১ জন চিকিৎসাধীন রয়েছে বাকি ১ জন বেসরকারিতে চিকিৎসাধীন রয়েছে।

এর আগে, গতকাল রোববার সকাল ৯টার দিকে হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার প্রিয়া (২৩) নামে এক নারী ৬ সন্তানের জন্ম দেন।

নিউজটি শেয়ার করুন

ঢামেকে জন্ম নেওয়া ৬ যমজের মধ্যে ৪ জনেরই মৃত্যু

আপডেট সময় : ০৭:২৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫