মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১০
- আপডেট সময় : ০৭:৫৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭৭ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. দুলাল মিয়া (২৭), গোলাম রাব্বি ওরফে বাপ্পি (১৯), মো. শাকিল হাওলাদার (২৫), মো. বাপ্পি (৩০), মো. হৃদয় হোসেন (৩০), মো. বিজয় (১৮), মো. ইজাজুল হোসেন (১৮), মো. কামাল হোসেন (৩২), মো. বাবু ওরফে ছোট বাবু (৩০) ও মো. সুমন (৩২)।
ঢাকা থেকে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৭
গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, দস্যুতা মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অন্যান্য অপরাধী রয়েছেন।
তালেবুর রহমান বলেন, মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে দুটি সামুরাই উদ্ধার করা হয়। আসামিদের ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।


























