মোবাইল চার্জ দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু

বান্দরবান প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:১৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

বান্দরবানের আলীকদম উপজেলায় মোবাইল চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুন্নী পাল (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম বাজারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্নী পাল আলীকদম ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম বাজারপাড়া এলাকার বিকাশ পালের স্ত্রী।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকালে মোবাইল চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে মুন্নী পাল গুরুতর আহত হন। ঘরের ভেতর থেকে শব্দ শুনে স্বামী বিকাশ পাল ছুটে গিয়ে তাকে অচেতন অবস্থায় পান। প্রতিবেশীদের সহযোগিতায় তাকে দ্রুত আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দিন বলেন, মৃত মুন্নী পালের স্বামীর ভাষ্যমতে তিনি মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন

মোবাইল চার্জ দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ০৬:১৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫