সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
কক্সবাজার সমুদ্র সৈকতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য বাড়ছে
কক্সবাজার প্রতিনিধি:
- আপডেট সময় : ০৬:০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টের ঝাউবন থেকে নুরুল আমিন নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
নুরুল আমিন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মৃত জুনু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, তিনি রোহিঙ্গা ক্যাম্পে চাকরি করতেন এবং সমসাময়িক বিষয় নিয়ে ফেসবুকে লেখালেখি করতেন।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ উদঘাটনের জন্য লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তকারী কর্মকর্তারা ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছেন।
স্থানীয়রা বলছেন, নুরুল আমিনের মৃত্যু রহস্যজনক এবং এটি পরিকল্পিত হত্যা হতে পারে।






















