সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
বাড়ির পাশে রেললাইনে খেলছিল তাসলিমা, অতঃপর…
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
- আপডেট সময় : ০৮:৫৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাড়ির পাশে রেললাইনে খেলাধুলা করতে গিয়ে দুবছরের তাসলিমা খাতুন নামের এক শিশু ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে পুলিশের আমনূরা ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আইনুল হক।
নিহত শিশুটি নাচোল উপজেলার যাদুপুর গ্রামের মো. মশিউর রহমানের মেয়ে।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পুলিশের আমনূরা ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আইনুল হক বলেন, সোমবার সকাল অনুমান ৮:২০ মিনিটে রাজশাহী থেকে রহনপুরগামী ‘পুণর্ভবা-মল্লিক’ নামের লোকাল ট্রেনের ধাক্কায় শিশু তাসলিমা গুরুতর আহত হন।
আত্মীয়-স্বজন শিশুটিকে দ্রুত গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।






















