পদ্মার ৯ কেজি চিতল ২০ হাজারে বিক্রি

সময়ের সন্ধানে প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৯:৫৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

রাজবাড়ী দৌলতদিয়ার পদ্মা নদীতে জাহিদ হালদারের জালে ধরা পড়া ৯ কেজি ওজনের একটি চিতল মাছ বিক্রি হয়েছে ১৯ হাজার ৮০০ টাকায়।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে মাছটি নিলামে কিনে কুমিল্লায় এক লন্ডন প্রবাসীর কাছে বিক্রি করেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

জানা গেছে, জেলে জাহিদ হালদার তার সঙ্গীদের নিয়ে ভোররাতে দৌলতদিয়ার কলাবাগান এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে যান। তারা নদীতে জাল ফেলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকেন। এক পর্যায়ে ফজরের আজানের আগে তাদের জালে জোরে একটি ধাক্কা লাগে। পরে জাল তুলে দেখতে পান বড় একটি চিতল মাছ জালে আটকা পড়েছে।

পরে সেটি বিক্রি করতে ঘাট এলাকায় রেজাউলের মাছের আড়তে আনেন ওই জেলে। সেখানে মাছটি ওজন করে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২১০০ টাকা কেজি দরে মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ১৮ হাজার ৯০০ টাকায় কিনে নেন। পরে কেজিতে ১০০ টাকা লাভে কুমিল্লার লন্ডন প্রবাসীর কাছে ১৯ হাজার ৮০০ টাকায় বিক্রি করেন।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান শেখ বলেন, ২১০০ টাকা কেজি দরে কিনে কেজি প্রতি ১০০ টাকা লাভে এক প্রবাসীর কাছে বিক্রি করেছি। পদ্মার মাছ সুস্বাদু হওয়ায় অনেক চাহিদা রয়েছে।

তিনি বলেন, পরে মাছটি বিক্রির জন্য ফেসবুকে পোস্ট করা হলে লন্ডন থেকে এক প্রবাসী দুই হাজার ২০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৮০০ টাকায় কিনে নেন। আমরা বিশেষ ব্যবস্থাপনায় প্রবাসীর গ্রামের বাড়ি কুমিল্লায় মাছটি পাঠিয়ে দিয়েছি।

নিউজটি শেয়ার করুন

পদ্মার ৯ কেজি চিতল ২০ হাজারে বিক্রি

আপডেট সময় : ০৯:৫৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫