ব্যবসায়ীকে বালুতে পুঁতে ৪ কোটি টাকা আদায়, হোটেল থেকে জনি গ্রেপ্তার

যশোর প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:৪৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

যশোরে ব্যবসায়ী শাহনেওয়াজ কবীরকে (টিপু) বুকসমান বালুতে পুঁতে অস্ত্রের মুখে চার কোটি টাকা হাতিয়ে নেওয়ার মামলার মূল আসামি আসাদুজ্জামান জনিকে (৪০) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বুধবার (১৩ আগস্ট) গভীর রাতে খুলনার একটি হোটেল থেকে তাকে আটক করা হয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

নওয়াপাড়ার জাফ্রিদী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহনেওয়াজ কবীর টিপুর স্ত্রী আসমা খাতুন গত ৩০ জুলাই অভয়নগর থানা ও সেনাবাহিনীর স্থানীয় ক্যাম্পে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ২ সেপ্টেম্বর সকালে তার স্বামীকে সুকৌশলে আসাদুজ্জামান জনির অফিসে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে ২ কোটি টাকা দাবি করা হয়। জনির প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে টাকা দিলে টিপুকে ছেড়ে দেওয়া হয়।

এরপর ১৮ সেপ্টেম্বর সকালে ফের টিপুকে অপহরণ করে জনির ‘কনা ইকো পার্কে’ নেয়া হয়। সেখানে বুক পর্যন্ত গর্ত খুঁড়ে বালুচাপা দিয়ে আরও ২ কোটি টাকা দাবি করা হয়। টিপু বাধ্য হয়ে ম্যানেজারের মাধ্যমে জনি ও তার সহযোগী মফিজের নামে ২ কোটি টাকার চেক দেন। এ ছাড়া ৬টি ১০০ টাকার ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়া হয়। পরে কাউকে কিছু বললে প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়।

অভিযোগের পর থেকে আত্মগোপনে ছিলেন জনি ও তার সহযোগীরা। অভিযোগ দায়েরের ১৩ দিন পর যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করে।

ওসি আব্দুল আলিম জানান, এ ঘটনায় জনিসহ ৬ জনের বিরুদ্ধে ৩ আগস্ট মামলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল বুধবার রাতে খুলনায় অভিযান চালিয়ে জনিকে আটক করে। তার বিরুদ্ধে আরও মাদক ও চাঁদাবাজির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে ৪ কোটি টাকা আদায়, হোটেল থেকে জনি গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৪৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫