তুহিন হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ডিমলায় সাংবাদিকরা প্রতিবাদ সভা ও মানববন্ধন

নিলফামারী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩০:১২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নীলফামারীর ডিমলায় কর্মরত পেশাদার সাংবাদিকরা। এ ঘটনার প্রতিবাদে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

রবিবার (১০ আগস্ট) দুপুর আড়াইটায় ডিমলার স্মৃতি অম্লান (শুটিবাড়ি মোড়) প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। সংবাদপেশায় স্বাধীনতা ও নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। স্বাধীনতার পর থেকে গত ৫৪ বছরে ৪৯ জন সাংবাদিক নিহত হয়েছেন, ১৮০ জনের বেশি নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন এবং বহু সাংবাদিক গুম হয়েছেন—যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি।

উদ্বোধনী বক্তব্যে ডিমলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদশা প্রমানিক বলেন, “সাংবাদিকরা সত্য ও ন্যায়বিচারের কণ্ঠস্বর। তাদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত না হলে তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত হবে, যা গণতন্ত্রের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনবে।”

তিনি, তুহিন হত্যার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় বক্তারা দেশে সাংবাদিকদের ওপর ক্রমবর্ধমান হামলা ও সহিংসতা ঠেকাতে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- ময়েন কবির, শহিদুল ইসলাম,জসীমউদ্দীন নগর, জাহিদুল ইসলাম, আমিনুর রহমান দুলাল আরিফ হোসেন আলাল, নুরুজ্জামান নয়ন, রুবেল ইসলাম, শহিদুল ইসলাম, মিজানুর রহমান সবুজ, নূর মোহাম্মদ সুমন ,আতিকুল হাসান আতিক, সেকেন্দার ভুট্টু রেজোয়ান ইসলাম, জাহিদুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, আসাদুজ্জামান পাভেল, কামরুজ্জামান মৃধা,বিপ্লব বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য, গত ৭ আগস্ট (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। দীর্ঘদিন ধরে তিনি সাহসিকতার সঙ্গে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ হত্যাকাণ্ডে দেশের সাংবাদিক মহলে গভীর শোক ও ক্ষোভ নেমে এসেছে।

বক্তারা শেষ পর্যন্ত সতর্ক করে বলেন, “দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হবে না। কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করলে এ ধরনের নৃশংস ঘটনা বাড়তেই থাকবে এবং দেশের গণতান্ত্রিক চেতনা বিপন্ন হবে।”

নিউজটি শেয়ার করুন

তুহিন হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ডিমলায় সাংবাদিকরা প্রতিবাদ সভা ও মানববন্ধন

আপডেট সময় : ১১:৩০:১২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫