শিবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ আটক ৩ জন
- আপডেট সময় : ০৯:৩৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে

গ্রেফতারকৃত তিন মাদক কারবারি। ছবি:সংগৃহীত
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র।
বৃহস্পতিবার (১ আগস্ট ২০২৫) রাত ১২টা ৫ মিনিটে রংপুর-ঢাকা মহাসড়কের মীর & রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালায়।
আটক ব্যক্তিরা হলেন: কুরাইশ আহম্মেদ (২৫) – সাং: চর পশ্চিম ধনীরাম, থানা: ফুলবাড়ী, জেলা: কুড়িগ্রাম। মো. রাজু মিয়া (৩২) – সাং: সাতপাটকি মহেন্দ্রনগর, থানা: লালমনিরহাট সদর। মো. আ. রাজ্জাক (২১) – সাং: বস্তি খাটামারি, থানা: লালমনিরহাট সদর।
তাদের কাছ থেকে মোট ৩ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
বগুড়া জেলা পুলিশ মোঃ জেদান আল মুসা,জানান, মাদক কারবারীদের কোন ছাড় দেওয়া হবে না। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।






















