রাঙ্গামাটির ঝুলন্ত সেতু পাহাড়ি ঢলে ডুবো ডুবো অবস্থায়

রাঙ্গামাটি প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৫৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি। পানি বৃদ্ধি পাওয়ায় ডুবতে শুরু করেছে রাঙ্গামাটির পর্যটন শিল্পের আইকন খ্যাত ঝুলন্ত সেতুটি।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সরেজমিনে দেখা যায়, সেতুর পাটাতন কোথাও কোথাও ২ থেকে ৪ ইঞ্চি পর্যন্ত তলিয়ে গেছে। এবং একই সঙ্গে পানি বৃদ্ধি অব্যাহত আছে।এদিকে বেড়াতে আসা পর্যটকরা ডুবতে থাকা ঝুলন্ত সেতু দেখে কিছুটা হতাশা প্রকাশ করেন।

পর্যটন ঘাটের বোট চালক সমিতির নেতা মো. সালাউদ্দিন জানান, এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে দু-একদিনের মধ্যে পুরো সেতু ডুবে যাবে। এই সেতুটি ডুবে গেলে পর্যটন খাতের ব্যবসায় ধস নামে আসে।

পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, ‘উজান থেকে নেমে আসা পানি বৃদ্ধি পাওয়ায় সেতুর পাটাতনে পানি উঠতে শুরু করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের তথ্য মতে, বর্তমানে হ্রদে পানি মজুদ রয়েছে ১০৫.২৬ এমএসএল।উল্লেখ, কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল হলেও ১০৫ এমএসএল হলেই প্রতিবছর ঝুলন্ত সেতুটি ডুবে যায়।

নিউজটি শেয়ার করুন

রাঙ্গামাটির ঝুলন্ত সেতু পাহাড়ি ঢলে ডুবো ডুবো অবস্থায়

আপডেট সময় : ০৮:৫৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫