যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১০:২৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ১৯১ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

যুদ্ধবিরতি নিয়ে কাতারের দোহায় আলোচনা চললেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা।আল জাজিরা জানিয়েছে, শুক্রবার রাতেও ইসরায়েলি হামলায় অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে গাজার রাফাহ শহরে ত্রাণ নিতে গিয়ে হামলায় নিহত হন ১১ জন।

এনিয়ে, গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত ত্রাণকেন্দ্র এবং অন্যান্য মানবিক সহায়তা গোষ্ঠীর ত্রাণ নিতে গিয়ে গত ৬ সপ্তাহে অন্তত ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়-ওএইচসিএইচআর এর মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, গাজায় ৬১৫ জন প্রাণ হারিয়েছেন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন-জিএইচএফ এর ত্রাণ বিতরণকেন্দ্রের আশপাশে এবং ১৮৩ জন নিহত হয়েছেন অন্যান্য ত্রাণবিতরণ কেন্দ্রে।

ইউএনআরডব্লিউএ এর প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, ইসরায়েল গাজাকে শিশুদের কবরস্থান ও অনহারে পরিণত করেছে।

নিউজটি শেয়ার করুন

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা

আপডেট সময় : ১০:২৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫