আবারও ভরিতে ২ হাজার ১৯২ টাকা বাড়িয়েছে সোনার দাম

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:২৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

দেশের বাজারে সবশেষ দাম সমন্বয়ে বাড়ানো হয়েছে সোনার দাম। সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (১৮ জুন) সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে। সবশেষ সমন্বয়কৃত দাম অনুযায়ী বিক্রি হচ্ছে রুপাও।

এর আগে, শনিবার (১৪ জুন) সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে ২ হাজার ১৯২ টাকা বাড়িয়েছে সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৬ হাজার ৫৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪২ হাজার ৮০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ১৮ হাজার ১৬৮ টাকায় কেনাবেচা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এদিকে সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।

নিউজটি শেয়ার করুন

আবারও ভরিতে ২ হাজার ১৯২ টাকা বাড়িয়েছে সোনার দাম

আপডেট সময় : ০৪:২৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫